রামনবমী উপলক্ষ্যে কেশপুরে সীতারাম জিউ’য়ের রথযাত্রার উদ্বোধন মন্ত্রী শিউলি সাহার

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: রবিবার দুপুরের পর পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের শ্যামচাঁদপুরে রামনবমী উপলক্ষ্যে শ্যামচাঁদপুর সীতারাম জিউ’য়ের রথযাত্রার শুভ উদ্বোধন করেন কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী উত্তম আনন্দ ত্রিপাঠী, দুর্লভ ঘোষ, প্রদ্যুৎ পাঁজা, নারায়ণ মন্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

শ্যামচাঁদপুরের গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছর রামনবমী উপলক্ষ্যে রথ যাত্রার আয়োজন করা হয়। এই দিন রথযাত্রায় কেশপুর ব্লক সহ পার্শ্ববর্তী ব্লকগুলি থেকে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *