পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে দেশের সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন তা দেখতে আসেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী। আজ বিকেলে তিনি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিভিন্ন গ্রাম সরেজমিন পরিদর্শন করেন।
এদিন দুপুরে পশ্চিম মেদিনীপুরে এসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে সবং ব্লকের গ্রামীণ মানুষের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের রাজ্যে সরকারের নাম পরিবর্তনের তিনি বিরোধিতার করেছেন।
গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময়ে বিভিন্ন বিষয়ে তাদের খোঁজ খবর নেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি, মূলত আবাস যোজনার বাড়ি, কিষান নিধি প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প প্রভৃতি তারা ঠিকমত পাচ্ছেন কিনা মন্ত্রী এদিন তার খবর নেন।
এদিন তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। অনেক পরিবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, কেন তারা বঞ্চিত রয়েছে, তা তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি এখানকার রাজ্য সরকার কেন্দ্রের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নিজেদের বলে চালাচ্ছে, এই বিষয়ে প্রধানমন্ত্রী ছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান।

