পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে: সারা দেশের ৪৫ টি জায়গার পাশাপাশি আজ পশ্চিম মেদিনীপুর জেলায় আইআইটি খড়্গপুরের নেতাজি অডিটোরিয়ামে “পঞ্চম রোজগার মেলা” অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে নতুন কর্মপ্রার্থীদের নতুন ভারত গঠনের জন্য পরামর্শ দেন।
খড়্গপুরের “পঞ্চম রোজগার মেলা”য় চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে, নব্য কর্মযোগীদের হাতে নিয়োগপত্র তুলে দেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঞ্চে উপস্থিত ছিলেন আইআইটির নির্দেশক বীরেন্দ্র তেওয়ারি, ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল শ্রীমতী শশীশালিনী কুজুর। মন্ত্রী জানান, এই কেন্দ্র থেকে আজ ২৬০ জন কর্মযোগীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে। এরা ভারত সরকারের বিভিন্ন দপ্তরে কাজে নিয়োজিত হবে।

