পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে সোমবার ৫৪৮ জন আদিবাসী বাসিন্দার হাতে শংসাপত্র তুলে দিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইঞা। ওবিসি সম্প্রদায়ের ২৩০ জনকেও শংসাপত্র দেওয়া হয়। এছাড়াও ১১জন আদিবাসীকে জমির পাট্টা সহ রেকর্ড দেওয়া হয়।
এদিন মানসবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত ব্লকের ৩১ হাজার ৭১৫ জনকে শংসাপত্র দেওয়া হল। এদিন তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে মনুষকে পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স, প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিকাশ ভুঁইঞা সহ অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং আধিকারিকরা।

