সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান মন্ত্রী মানস ভুঁইঞার 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ নভেম্বর: সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন মন্ত্রী মানস ভুঁইঞা। বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের উদ্যোগে ৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনের শেষ দিনে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে ‘সমবায়ের মাধ্যমে উন্নতি সাধন’ শীর্ষক এক আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন মানসবাবু। সেখানেই ব্যাঙ্ক পরিচালকদের ভূয়সী প্রশংসা করে তাদের আরও বেশী করে গ্রামের সাধারণ মানুষকে আর্থিক সাহায্য করার অনুরোধ জানান।

এদিনের আলোচনাচক্রে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন জেলার আরেক  মন্ত্রী শিউলি সাহা, বিধায়ক দীনেন রায়, অজিত মাইতি, উত্তরা সিংহ, নির্মল ঘোষ, শৈবাল গিরি, ব্যাঙ্কের চেয়ারম্যান প্রদীপ পাত্র, সন্দীপ ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *