জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ সবংয়ের একটি ধসে যাওয়া রাস্তা মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নিতে সেখানকার বিডিও’কে সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইঞা। সবং ব্লকের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টির জন্য নিচু এলাকাগুলোতে জল জমেছে। দু’নম্বর নওগাঁ গ্রাম পঞ্চায়েতে ভুয়া ব্রিজের পাশে ৪০ ফুট পিচ রাস্তা ধসে গেছে।

এই খবর পাওয়ার পর সবংয়ের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন শুভ্র মহান্তি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স এলাকা পরিদর্শন করেন এবং এলাকার বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইঞা সহ বিভাগীয় আধিকারিকদের তিনি ফোন করে জানান। রাস্তা মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সবরকম সাহায্য করবেন বলে মন্ত্রী মানস ভুঁইঞা বিডিওকে আশ্বাস দেন।


