একুশের ডাকে ডেবরায় দেওয়াল লিখলেন মন্ত্রী হুমায়ুন কবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ জুলাই: একুশে জুলাইয়ের সমাবেশে দলে দলে যোগ দেওয়ার জন্য কর্মী সমর্থকদের উৎসাহিত করতে দেওয়াল লিখলেন মন্ত্রী হুমায়ুন কবির। ধর্মতলার সমাবেশ এবং সামনের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার তার ডেবরা বিধানসভা এলাকায় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন মন্ত্রী। বিধানসভা কেন্দ্রের মধ্যে কোথায় কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনের মাঝেই ডেবরা চকে
“একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো” 
দেওয়াল লিখলেন মন্ত্রী হুমায়ুন কবীর।

ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তিনি প্রথমবার বৈঠকে বসেন। বৈঠকে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের বিএমওএইচ, সমস্ত চিকিৎসক, নার্স, ডেবরার বিডিও এবং থানার ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *