কাঁসাই নদী বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী হুমায়ুন কবির

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ অক্টোবর: শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার হরিদ্রাপাট এলাকায় কাঁসাই নদী বাঁধ পরিদর্শন করলেন ডেবরার বিধায়ক প্রাক্তন আইপিএস তথা কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী ডঃ হুমায়ুন কবির। এদিন কাঁসাই নদী বাঁধ পরিদর্শনে এসে রাজ্যের মন্ত্রী হুমায়ন কবির এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনান। নদী বাঁধগুলি বর্তমানে কি অবস্থায় রয়েছে তা ঘুরে দেখেন কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী। নদী বাঁধ পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, জল এখনও বিপদসীমার ঊর্ধ্বে উঠেনি ঠিকই তবে যে কোনও সময় জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এখানে বাঁধ ভাঙ্গার মতো কোনও পরিস্থিতির সম্ভাবনা ও আশঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *