জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ডেবরা বিধানসভা এলাকার ৬০ টি মসজিদের ইমামদের হাতে ২৫ কেজি ছোলা, ২৫ কেজি চিনি এবং ১০ কেজি করে খেজুর ব্যক্তিগত উদ্যোগে তুলে দিলেন ডেবরার বিধায়ক তথা মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর। গত দুদিন ধরে ডেবরার সমস্ত অঞ্চলের মসজিদের ইমামদের একটি করে পবিত্র রমজানের শুভেচ্ছা পত্র প্রদান করেন। সঙ্গে ছিলেন সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।

