সাথী দাস, পুরুলিয়া, ১০ জুন: বান্দোয়ানে বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের ক্ষতিপূরণ পৌঁছে দিলেন মন্ত্রী সন্ধ্যা রানি টুডু ও বিধায়ক রাজীব লোচন সরেন। আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে মৃতের বাড়িতে যান তাঁরা। মৃত শুকু সরেনের(৫২) স্ত্রী চূড়ামণি সরেনের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তাঁরা। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী সন্ধ্যা রানি ঝড় বৃষ্টি ও বাজ পড়ার সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন। স্থানীয় বিধায়ক পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তার পরই মন্ত্রী ও বিধায়ক দু লক্ষ টাকার চেক তুলে দেন মৃতের স্ত্রীর হাতে।
চলতি মাসের ৭ তারিখে বান্দোয়ান ব্লকের সিকায়াবাসা গ্রামের জাহের ঘুটু টোলাতে ওই ব্যক্তি বজ্রাঘাতে মারা যান।

