পুরুলিয়া জেলা সংশোধনাগার পরিদর্শনে মন্ত্রী ও আইজি

সাথী দাস, পুরুলিয়া, ১৮ জানুয়ারি: পুরুলিয়া জেলা সংশোধনাগারে পরিকাঠামোগত সমস্যা ও সংস্কারের প্রয়োজন রয়েছে। দ্রুত সেগুলোর মেরামত হবে। আজ এই আশ্বাস দিলেন কারা মন্ত্রী অখিল গিরি। পুরুলিয়া জেলা সংশোধনাগার পরিদর্শনে আসেন মন্ত্রী। পরিদর্শনের পর এই আশ্বাসের কথা বলেন তিনি।

তবে, সংশোধনাগারের কর্মীদের আবাসের জীর্ণ দশা সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী প্রসঙ্গ ঘুরিয়ে বন্দিদের আবাসন নিয়ে বলেন। সংশোধনাগারে একটি অডিটোরিয়াম রয়েছে। যা সংস্কার করে উপযোগী করে তোলা হয়েছে আগেই। দ্রুত সেখানে বিভিন্ন অনুষ্ঠান করা হবে বলে জানিয়ে দেন কারা মন্ত্রী। এদিন মন্ত্রীর সঙ্গে সংশোধনাগারের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন রাজ্য পুলিশের ইন্সপেক্টর জেনারেল(কারা) রাজেশ কুমার যাদব, ডিআইজি, জেলা পুলিশ সুপার স্বপন দাস। সংশোধনাগার কর্তৃপক্ষ মন্ত্রী এবং আইজি’কে গার্ড অফ অনার জানায়।

দফতর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া সংশোধনাগারে প্রায় ৪০০ জন বন্দির থাকার জায়গা রয়েছে। বর্তমানে সেখানে রয়েছেন ৩৬৬ জন বন্দি। এদিন পরিদর্শনের পর বাইরে বন্দিদের সঙ্গে সাক্ষাৎকারী পরিজনদের খোঁজ খবর নেন মন্ত্রী অখিল গিরি। কোনও সমস্যা বা অসুবিধা রয়েছে কি না তা জানার চেষ্টা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *