পোস্ট অফিসের সেভিংস একাউন্টের নিয়মে বদল, জানুন এখন থেকে কত রাখতে হবে মিনিমাম ব্যালেন্স

আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বেশকিছু নিয়মে বদল আনা হয়েছে। আর গ্রাহকদের এই বদলে যাওয়ার নিয়ম গুলি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। কারণ গ্রাহকরা যদি এই নিয়ম পালন না করেন তাহলে তাদের লোকসান হয়ে যেতে পারে। পোস্ট অফিসে সেভিংস একাউন্টে মিনিমাম ব্যালেন্সে রাখার ক্ষেত্রেও বদল এসেছে।

আগে পোস্ট অফিসে সেভিংস একাউন্টের মিনিমাম ব্যালেন্স ছিল ৫০ টাকা। এখন থেকে সেই টাকা বাড়িয়ে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রাহককে এবার থেকে কমপক্ষে ৫০০ টাকা একাউন্টে ব্যালেন্স রাখতেই হবে। না হলে বছরের শেষ ব্যাঙ্ক-ডের দিন পোস্ট অফিস গ্রাহকের একাউন্ট থেকে ১০০ টাকা পেনাল্টি কেটে নেবে এবং এটি প্রতিবছরই করা হবে। আবার যদি কোনো গ্রাহকের একাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যায়। তাহলে তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

সেভিংস একাউন্ট নূন্যতম ব্যালেন্স ৫০০ টাকা রাখা এখন থেকে অত্যন্ত জরুরী। এছাড়াও গ্রাহক যদি সরকারের ভর্তুকির সুবিধা নিতে চায়, তাহলে গ্রাহককে নিজের পোস্ট অফিস একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। এ বিষয়ে সাম্প্রতি পোস্ট অফিস একটি সার্কুলার জারি করেছে। ডাক বিভাগের সার্কুলারে বলা হয়েছে পোস্ট অফিসে সেভিংস একাউন্টের গ্রাহক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের টাকা একাউন্টে নিতে পারবেন তার জন্য আধার কার্ডের লিঙ্ক প্রয়োজন

পোস্ট অফিসে সেভিংস একাউন্ট খুললে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। এখানে কোন নাবালক ব্যক্তিও নিজের নামে একাউন্ট খুলতে পারে। ১০ বছর বয়সের যে কোন মানুষের একাউন্ট খোলা যায় এখানে। এখনো পর্যন্ত বিনিয়োগের নিরিখে সরকারি সংস্থা হিসেবে ভালো জায়গায় রয়েছে পোস্ট অফিস। অবসরের পরেই হোক বা অন্যকেও নিশ্চিন্ত রিটার্ন পেতে এখনও অনেকে পোস্ট অফিসের উপর ভরসা করেন। দেশের প্রত্যন্ত এলাকায় যেখানে ব্যাংকের সুবিধা নেই সেখানে পোস্ট অফিস এখনও নিরলস কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *