রবিবাসরীয় প্রচারে পুরুলিয়ায় বিজেপিকে তোপ মিমির

সাথী দাস, পুরুলিয়া, ২১ মার্চ: রবিবাসরীয় প্রচারে পুরুলিয়ায় এসে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মানবাজার, কাশীপুর ও বলরামপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে রোড শো ও সভা করেন তিনি। মানবাজার কেন্দ্রের প্রার্থী সন্ধ্যা রানি টুডুর সমর্থনে মাগুড়িয়া গ্রামে সভা করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করেন যাদবপুরের এই সাংসদ। সেখান থেকে কাশীপুর কেন্দ্রের প্রার্থী স্বপন কুমার বেলথরিয়ার সমর্থনে রোড শো করেন। কাশীপুরে কেলিয়াথোল ফুটবল ময়দানে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে নামেন মিমি। সেখান থেকে সড়ক পথে আদ্রায় রোড শো করেন। পরে বলরামপুর কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে চাষ মোড়ে রোড শো করেন এই টলি অভিনেত্রী।

এদিন মানবাজার কেন্দ্রের মাগুড়িয়া গ্রামের সভায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মিমি। তিনি বলেন, “যে সরকার গরিবের পাশে দাঁড়াতে পারে না, যে সরকার বড় লোকের তাকে বাংলায় ঢুকতে দেব? আর ওদের বহিরাগত বললে ইগোতে লাগে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *