নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২০ ফেব্রুয়ারি: আগামী ২৫ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। মূলত বাংলার ভোটে নিজের দলের প্রার্থী ঠিক করতেই কলকাতায় আসছেন তিনি। এছাড়াও বিধানসভা ভোটে আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোটের আলোচনাও করতে পারেন তিনি।
এই প্রথম নয়, আগেও একবার বাংলায় এসেছিলেন ওয়েইসি। ফুরফুরা শরীফে গিয়ে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেছিলেন। আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে তাঁর দলের আসন সমঝোতা নিয়ে একটি বৈঠক করেছিল মিম প্রধান। এবার কলকাতার মেটিয়াবুরুজের কারবালা ময়দানে প্রথম জনসভা করবেন তিনি। এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদেও একটি জনসভা করতে যেতে পারেন তিনি।
দলীয় সূত্রে খবর আগামী ২৫ জানুয়ারি রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন আসাদউদ্দিন ওয়েইসি। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী বাছাই নিজেই করতে পারেন তিনি।

