পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের পক্ষ থেকে বুধবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কার্যালয়ের সামনে পথচারীদের হাতে রাখি পরিয়ে উদযাপন করা হল সম্প্রীতির রাখি বন্ধন উৎসব।

এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, রাজ্য তৃণমূলের সধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, শহর মহিলা তৃণমূল নেত্রী মৌ রায় সহ অন্যান্য মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা। রাখি পরানোর পাশাপাশি পথচারীদের মিষ্টিমুখও করানো হয় এদিন।


