পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: আজ মেদিনীপুরে এবং ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। সামনেই পঞ্চায়েত ভোট। তার উপর গোদের উপর বিষ ফোঁড়ার দেগে বসেছে শিক্ষক নিয়োগের দুর্নীতি, কোটি কোটি টাকা উদ্ধার এবং দলের প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্ৰেপ্তার হওয়া। আর যার ফলে দলকে নানা অপ্রিয় প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই মতো আজ দলীয় সংগঠনকে চাঙ্গা করতে সমস্ত তৃণমূল নেতাদের নিয়ে আগামী দিনে জননেত্রীর আদর্শে আরো বেশী করে উদ্বুদ্ধ হয়ে বিজেপির ও সিপিএমের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিলেন জেলার তৃণমূল নেতারা।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক জেলার কোঅর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, দুই জেলা পরিষদের সভাপতি সুজয় হাজরা এবং আশীষ হুদাইত, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, মন্ত্রী হুমায়ুন কবির, বিধায়ক দীনেন রায়, বিধায়ক উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

