এবার পুজোয় আশঙ্কার মেঘ দেখছেন মেদিনীপুরের মিষ্টি ব্যবসায়ীরা, দাম বাড়ানোর হুমকি ছানা ব্যবসায়ীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ অক্টোবর: এবারের পুজোয় কি মেদিনীপুর শহরবাসীর পাতে মিষ্টি থাকবে না? পুজোয় আত্মীয় পরিজনদের কি তারা দিতে পারবেন না মিষ্টির প্যাকেট? এ রকমই আশঙ্কার কথা শোনালেন মেদিনীপুরের মিষ্টি ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মেদিনীপুরের মিষ্টি ব্যবসায়ীদের ছানা দিচ্ছে না ছানা ব্যাবসায়ীরা। তার কারণ হিসেবে ব্যবসায়ীরা ছানা কেজি প্রতি ৪০ টাকা এবং দুধ কেজি প্রতি আট টাকা করে বাড়ানোর হুমকি দিয়েছে। এমনকি দাম না বাড়ালে তারা ছানা সরবরাহ করবে না মিষ্টি ব্যবসায়ীদের বলে হুমকি দিয়েছে। আর এই ঘটনায় আশঙ্কায় পড়েছে মিষ্টি ব্যবসায়ীরা। কারণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর মরশুম, আর পুজোতে মিষ্টি অপরিহার্য। এদিন এক সাংবাদিক বৈঠক করে তারা দিন তাদের ক্ষোভের কথা জানালেন।

যেদিনীপুর মিষ্টি ব্যবসায়ী গণেশ মাইতি ও সুকুমার দে সহ সদস্যদের মত ছানা ব্যবসায়ীরা অবৈধ ভাবে এই ছানার দাম এক্সট্রা নির্ধারণ করেছে। যা দিতে পারব না আমরা। আমরা এই বিষয় নিয়ে মেদিনীপুরের প্রশাসনের পাশাপাশি নবান্ন পর্যন্ত যাব, যাতে ছানার দাম না বাড়ানো না হয় অতিরিক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *