বেতন বৃদ্ধি, বছরে ১২ মাস বেতন সহ ১৩ দফা দাবিতে মিড-ডে মিল কর্মীদের অবরোধ ও মিছিল বনগাঁয়

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ সেপ্টেম্বর: বেতন বৃদ্ধি, ১২ মাসের বেতন দেওয়ার দাবি সহ ১৩ দফা দাবিতে মিছিল করে রাস্তা অবরোধ করল মিড ডে মিলের কর্মীরা। অভিযোগ, এমনিতেই বেতন কম, সারা বছরে ১২টি মাস থাকে। কিন্তু বেতন জোটে ১০ মাসের। নেই বোনাস বা পুজোর কোনো ভাতা। এরই প্রতিবাদে বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বাটার মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যারা। এদিন তাদের মিছিলে কয়েক হাজার মহিলা কর্মী পথে নেমে অবরোধে শামিল হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মূলত মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি এবং বছরে ১২ মাসের হিসেবে বেতনের দাবিতে এদিনে এই অবরোধ ও মিছিল।

মিড ডে মিল কর্মীদের দাবি, একটি বছরে ১২ মাস জুড়ে কাজ করার পরেও তাদের বেতন আসছে মাত্র দশ মাসের। তাও সেই বেতন আসছে স্কুলের খাতায় বা শিক্ষকদের অ্যাকাউন্টে। আমরা চাই, আমাদের পরিশ্রমের টাকা যেন আমাদের অ্যাকাউন্টে আসে। এছাড়াও পুজোর বোনাস দিতে হবে, পিএফ চালু করতে হবে।

আধঘণ্টা অবরোধ চলার পর পুলিশ ও সাধারণ মানুষের অনুরোধে অবরোধ তুলে নেয় কর্মীরা। এরপর মিছিল করে মহকুমা শাসকের দফতরে স্মারকলিপি জমা দেয়।

সারা বাংলা মিড-ডে মিলের সম্পাদিকা শক্তি দেবনাথ বলেন, মিড-ডে মিলের কর্মীদের ১২ মাস খাটিয়ে ১০ মাসের বেতন দেয় এই সরকার। এছাড়া আজ পর্যন্ত পুজোর বোনাস থেকে শুরু করে অন্য কোনো রকম ভাতা পায় না কর্মীরা। এই কর্মীদের নিয়ে সরকার কোনো কিছু করছে না তাঁরই প্রতিবাদে আমাদের এই মিছিল ও অবরোধ। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুমি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *