মিড ডে মিলের সামগ্রী বিতরণ আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে লকডাউন ও করোনা সঙ্কটকালে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হয়েছে। তার ব্যতিক্রম হল না কেশপুর ব্লকের আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।

বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রতিটি পড়ুয়াদের অভিভাবকদের হাতে চাল, আলু, ছোলা, সাবান, মাস্ক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন অঞ্চলের শিক্ষাবন্ধু ইউসুফ খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ মহম্মদ ইমরান, সহ শিক্ষক তরুণ কুমার করণ, সহ শিক্ষিকা নাজমিন আরা বেগম সহ অন্যান্যরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ মহম্মদ ইমরান বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী সোশ্যাল দূরত্ব বজায় রেখে মিড ডে মিল সামগ্রী বিতরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *