বিপ্লবী মেদিনীপুর টাইমস পত্রিকার উদ্যোগে মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান

জে মাহাতো, আমাদের ভারত, ৪ জুলাই: অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন দৈনিক সংবাদপত্র বিপ্লবী মেদিনীপুর টাইমস পত্রিকার উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির চত্বরে অবস্থিত গীতাঞ্জলি মুকমঞ্চে ৩৫ তম মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়েছে।অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম মেদিনীপুর জেলার কৃতি শতাধিক ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। 

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী। সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হন লোকসংস্কৃতি গবেষক ড: মধুপ দে, বর্ষীয়ান সঙ্গীত শিল্পী আশিস সরকার, যাত্রাশিল্পী বিনয় গোস্বামী, প্রাক্তন ফুটবলার প্রীতি ঘোষাল, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুজিবুর রহমান, উদীয়মান ম্যাজিশিয়ান অদিতি ভাজ, বিষ্ময় বালক সৌর্যাভ ঘোষ, সমাজসেবী অনয় মাইতি প্রমুখ। সমবেত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *