শালবনিতে ২০৭ কোবরা ব্যাটেলিয়ানের মুখ্য কার্যালয়ে পালন হলো “মেরি মাটি মেরা দেশ” কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: ভারত সরকারের ক্রীড়া মন্ত্রকের অধীন নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ২০৭ কোবরা ব্যাটেলিয়ানের মুখ্য কার্যালয়ে, “মেরি মাটি মেরা দেশ” কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে বৃক্ষরোপণ করার পাশাপাশি বীর শহিদদের রক্তে রাঙানো মেদিনীপুরের মাটি একটি কলসে সংগ্রহ করা হয়। এই কলস টি দিল্লির “কর্তব্য পথে” পাঠানো হবে বলে সিআরপিএফের এক আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *