হাই ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ল মানসিক ভারসাম্যহীন যুবক, চাঞ্চল্য চন্দ্রকোনার বালা গ্রামে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ আগস্ট: বুধবার দুপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবক ১১০০০ ভোল্টেজ বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ায় চন্দ্রকোনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তৎপরতায় ঘন্টাখানেক পরে তাকে নামানো হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের বালা গ্রামে।

আজ দুপুর ৩:৪৫ নাগাদ স্থানীয় বাসিন্দারা দেখতে পান এক যুবক হাইভোল্টেজ খুঁটির ওপর বসে রয়েছে। প্রথমে স্থানীয়রা তাঁকে বিদ্যুৎ দফতরের কর্মী মনে করেন। পরে বিষয়টি বুঝতে পারেন এবং স্থানীয়রা লক্ষ্য করেন বৈদ্যুতিক সংযোগ বন্ধ করা রয়েছে সেই ইলেকট্রিক খুঁটির সাথে। স্থানীয়দের প্রাথমিক অনুমান ওই যুবক নিজে থেকেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে এবং তারপরেই বৈদ্যুতিক খুঁটিতে ওঠে। বার বার ওই যুবককে নেমে আসার জন্য অনুরোধ করা হলেও কোনও ফল মেলেনি।  পরে ওই যুবক নিজে থেকেই নেমে আসে বলে জানায় স্থানীয়রা। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে অনুমান। ওই যুবকের নাম পরিচয় কিছুই জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *