ভোট বয়কটের ডাক দেওয়া মাওবাদী পোস্টার উদ্ধার জঙ্গলমহলে

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২ মার্চ: ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের বেলপাহাড়ি ও বিনপুর থানা এলাকা থেকে ভোট বয়কটের ডাক দেওয়া বেশ কিছু মাওবাদী পোস্টার উদ্ধার করেছে পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিস্তীর্ণ এলাকাজুড়ে মাওবাদীদের নামে লেখা এই এক গুচ্ছ পোস্টার ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টগুলি পুলিশ তুলে নিয়ে যায় বলে জানাগেছে। রাজ্যে ভোটের ঢাকে কাঠি পড়ে যাওয়ার পর মঙ্গলবার সকালে বেলপাহাড়ি থানা এলাকার খড়পাল, কুচলাপাহাড়ি ও শুকজোড়া এলাকার রাস্তায় পোস্টারগুলো পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা থানায় খবর দেন। পুলিশ এসে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা পোস্টারগুলি তুলে নিয়ে যায়।

জানা গেছে, পোস্টগুলিতে “টিএমসি দূর হটাও”, বিজেপি হাত গোটাও” এবং “জঙ্গলমহলে ভোট বয়কট করুন”  ইত্যাদি লেখা ছিল। পোস্টারগুলির নীচে সিপিআই মাওবাদী উল্লেখ রয়েছে। এই ধরনের পোস্টার এদিন বিনপুর থানার চিয়ানবেড়া ও মালাবতী এলাকা থেকেও উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *