“পাশাপাশি বসতে পারবে না নারী পুরুষ, তোলা যাবে না ছবি,” এবার জামিয়া মসজিদে জারি হলো নিষেধাজ্ঞা

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর: দিল্লির জামা মসজিদের পর এবার জম্মু-কাশ্মীরে জামিয়া মসজিদেও নয়া নিষেধাজ্ঞা জারি করা হলো। সেই নিষেধাজ্ঞায় বলা হয়েছে মসজিদ চত্বরে নারী পুরুষ পাশাপাশি বসতে পারবে না ও মসজিদের কোনো ছবি তোলা যাবে না।

নারী পুরুষের একসঙ্গে বসা নিষিদ্ধ, মসজিদের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ এমনকি ক্যামেরা বা ছবি তোলা যায় এমন কোনো রকম সরঞ্জাম নিয়ে মসজিদে যাওয়া যাবে না বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। সাধারণত মসজিদে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না। তবে জামিয়া মসজিদের আলাদা করে প্রার্থনা করার ব্যবস্থা রয়েছে।

চতুর্থ শতাব্দীর এই মসজিদে এবার থেকে খাবার দাবার নিয়েও ঢোকা যাবে না। মসজিদের তরফে বিবৃতিতে বলা হয়েছে ফটোগ্রাফাররা মসজিদের ভেতরে কোনো ছবি তুলতে পারবেন না। এমনকি ছবি তোলার কোনো সরঞ্জাম যা দিয়ে ছবি তোলা যেতে পারে তেমন কিছুই ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। কেউ কোনো ধরনের খাবার দাবার ভেতরে নিয়ে যেতে গেলে সেগুলি আটকে দেওয়া হবে।

একই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে এটা কোনো পার্ক নয়। স্থানীয় কিংবা অন্য জায়গা থেকে যারা আসবেন সকলকেই মাথায় রাখতে হবে এটা ছবি তোলার জায়গা নয়। পেশাগত কারণে কোনো ছবি বা ভিডিও তুলতে চাইলে অনুমতি নিতে হবে। এটি উপাসনা স্থল। মসজিদের পবিত্রতাকে সম্মান করার অনুরোধ করা হয়েছে সকলকে।

এর আগে দিল্লির ঐতিহ্যবাহী জামা মসজিদে মহিলাদের একলা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বলা হয়েছিল একলা কিংবা দল বেঁধে মহিলারা সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু দিল্লির মহিলা কমিশন এর বিরুদ্ধে সোচ্চার হতেই বিতর্কিত এই নির্দেশটি প্রত্যাহার করে নেওয়া হয়।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *