সাম্পান যুগের কবি উৎপল মুখোপাধ্যায়ের স্মরণ সভা বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ জুলাই:
রবিবার মেজিয়ায় সাম্পান যুগের কবি সদ্য প্ৰয়াত উৎপল মুখোপাধ্যায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দীপ্তি সাহিত্য পত্রিকা, রাঢ় বাংলা পত্রিকা ও মেজিয়া সাহিত্য চর্চা কেন্দ্রের উদ্যেগে আয়োজিত এই স্মরণ সভায় বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার কবি সাহিত্যক ছাড়াও বিভিন্ন পেশার গুণি মানুষজন উপস্থিত ছিলেন। ছিলেন উপন্যাসিক ত্রিলোচন ভট্টাচার্য, কাজল দাস সিনহা, কৃষ্ণচন্দ্র পাল, সুধাংশু মন্ডল, সুমন পাল, বরুণ বরণ বন্দ্যোপাধ্যায়, সাধন ঘোষ, মানস পাল, সুব্রত চেল সহ অনেকে।

গত ৩ জুলাই কবির নিজের বাড়ি গঙ্গাজলঘাঁটিতে ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বাঁকুড়া শাখার সম্পাদক ছিলেন। ত্রিলোচন ভট্টাচার্য বলেন, সত্তর দশকে দেশের উত্তাল সময়ে একদল নব্য কবি উত্তর বাঁকুড়ায় সাম্পান গোষ্ঠী গড়ে তোলেন। উৎপল মুখোপাধ্যায় ছিলেন তার অন্যতম। তিনি অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ লিখেছেন। তার লেখা ১২টি কাব্যগ্রন্থ ও বেশ কয়েকটি সম্পাদিত কাব্য, প্রবন্ধ ও গল্প সংকলন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *