শিক্ষাব্রতী ধীরেন্দ্রনাথ পাড়ুইয়ের স্মরণ সভা শালবনি হাই স্কুলে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ এপ্রিল: শনিবার বিকেলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে প্রয়াত শিক্ষক ধীরেন্দ্রনাথ পাড়ুই-এর স্মরণসভা অনুষ্ঠিত হল শালবনি হাই স্কুলে। মানবিক শিক্ষার স্বার্থে নিবেদিতপ্রাণ ছিলেন ধীরেন্দ্রনাথ পাড়ুই।


 
শিক্ষকতা করেছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, বাঁকুড়া জেলার ধানড়া বিক্রমপুর হাইস্কুল এবং পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি হাইস্কুলে। তিনি আজীবন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) সদস্য ছিলেন। সমিতির শালবনি আঞ্চলিক শাখার প্রথম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত শালবনি ব্লক বিদ্যালয় গুচ্ছের  প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি।ঐ সময় ‘বিদ্যালয় গুচ্ছ’ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নজর কেড়েছিল। বিদ্যালয় পত্রিকা ছাড়াও অন্যান্য পত্রিকাতেও তিনি নিয়মিত লেখালেখি করতেন এবং শিক্ষার প্রসারে ও মানোন্নয়নে তিনি সচেষ্ট ছিলেন। এলাকার শিক্ষা আন্দোলনে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে  তিনি প্রয়াত হন।

প্রয়াত শিক্ষক নেতার স্মরণ সভায় উপস্থিত ছিলেন এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক বিপদতারণ ঘোষ, মেদিনীপুর সদর মহাকুমা সম্পাদক জগন্নাথ খান, মহকুমা সভানেত্রী সবিতা মান্না, শালবনী আঞ্চলিক শাখার সম্পাদক অভিষেক দে, আঞ্চলিক শাখার নেতৃত্ব পরিমল মাহাত, আলপনা দেবনাথ, শ্যামল মুখার্জি এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত  শিক্ষক-শিক্ষিকা-শিক্ষা কর্মী বৃন্দ। ছিলেন মৌপাল দেশপ্রান বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, কিয়ামাচা হাইস্কুলের প্রধান শিক্ষক অনুপ পড়িয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *