সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৬ জুন: প্রতিবাদের নামে অশান্তি সৃষ্টিকারীদের কঠোর শাস্তি ও নিরীহ জনগোষ্ঠীর নিরাপত্তার দাবিতে সারা দেশজুড়ে জোরালো আওয়াজ উঠতে শুরু করেছে। তার ঢেউ এসে পড়লো বাঁকুড়াতেও। আজ জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হল বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে।

সম্প্রতি মহম্মদ সম্পর্কে বিজেপি নেত্রী নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের নামে হিন্দুদের উপর অত্যাচার, ঘরবাড়ি লুটপাট, আগুন লাগানো, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। পরিকল্পিত ভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। অবিলম্বে এই বিশৃঙ্খলা বন্ধ ও অশান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ ও নিরীহ জনগোষ্ঠীর নিরাপত্তার দাবি জানিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
বিশ্ব হিন্দু পরিষদের বাঁকুড়া জেলা শাখার সম্পাদক বাপ্পা দাস বলেন, প্রতিবাদের নামে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে আমরা মানুষের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছি।

