জে মাহাতো, আমাদের ভারতের, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে কৃষি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপির জমা দিল কৃষক ঐক্য মঞ্চ।

তাদের দাবি, এবছর আবহাওয়ার খামখেওয়ালিতে আলু চাষ করে বহু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে যেসব চাষি ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন তাদের ঋণ মুকুব করার দাবিতে এদিন কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি দেওয়া হয়। তাদের অভিযোগ, কেশপুর ব্লকের একাধিক অঞ্চলের কৃষকরা ক্ষতিপূরণ পেলেও এখনো বেশ কিছু অঞ্চলের ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বৈষম্যের এই অভিযোগ তুলেই বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের এই দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

