জাহাঙ্গীরপুরীর ঘটনার তদন্তে মহিষাদলে ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা

জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ এপ্রিল: দিল্লির জাহাঙ্গীরপুরীতে হিংসার ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার মোট পাঁচজন গ্রেফতার হয়েছে। যাদের মধ্যে মহিষাদল থানা এলাকার রয়েছে তিনজন। আসলাম আলী, মুক্তার আলী এবং আসকর আলী। বৃহস্পতিবার এই তিনজনের বাড়িতে পৌঁছলেন দিল্লি ক্রাইম ব্রাঞ্চের প্রতিনিধিরা। পরিবারের সদস্যদের সাথে কথা বললেন তারা। সঙ্গে ছিল মহিষাদল থানার পুলিশ। ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না সে ব্যাপারে খতিয়ে দেখছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *