সাথী দাস, পুরুলিয়া, ২৩ অক্টোবর: বাংলাদেশের ইসকন মন্দিরে ভাঙ্গচুর ও একশোও বেশি দুর্গাপূজা মণ্ডপে হামলা এবং হত্যার ঘটনার প্রতিবাদে পথে নামল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের পুরুলিয়া শাখা। আজ পুরুলিয়ার সোনাইজুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিমনপুর গ্রামে প্রতিবাদ মিছিলের আয়োজন করে তারা। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে প্রতিবাদমূলক ব্যানার, পোস্টার হাতে নিয়ে মানববন্ধনে সামিল হন কৃষ্ণভাবনামৃত সংঘের সদস্য-সদস্যারা।

এই প্রতিবাদ সমাবেশে ইসকন মায়াপুরের ব্রহ্মচারী তথা পুরুলিয়া শাখার সদস্য শিবরাম মাহাতো জানান, বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙ্গচুর ও ইসকন মন্দিরে হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে এই প্রতিবাদ যাত্রার আয়োজন করা হয়।

