আবাস যোজনার দুর্নীতি খতিয়ে দেখতে এসে ভগবানপুরে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি:
আবাস যোজনার দুর্নীতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর এলেন কেন্দ্রীয় ৩ সদস্যের প্রতিনিধি দল। এদিন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। দীর্ঘক্ষণ জেলা শাসকের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদের বৈঠকের পর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে যান।

ভগবানপুরে পরিদর্শনে গেলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ভগবানপুরের কয়েক শতাধিক মহিলা। ১০০ দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ি ঘিরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

খবর পেয়ে ছুটে আসে ভগবানপুর থানার পুলিশ। ভগবানপুর ১ ব্লকের বিডিও ও পুলিশ মহিলাদের শান্ত করে। তারপর কেন্দ্রীয় কমিটির সদস্যরা পূর্ব মেদিনীপুরে পরিদর্শনে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *