মালদার ভারত- বাংলাদেশ বর্ডারে টহলরত বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করল টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা

আমাদের ভারত, মালদা, ২২ আগস্ট: ভারত- বাংলাদেশে বর্ডারে টহলরত বিএসএফ জওয়ানদের রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করল টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। এদিন ৪৪ নম্বর ব্যাটেলিয়নের কলাইবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেয় চ্যারিটির কিশোরীরা। রোদ-বৃষ্টি-ঝড় উপেক্ষা করে ভারতবর্ষকে সুরক্ষিত রেখে চলেছে জওয়ানরা। বাড়িঘর ছেড়ে সীমান্তে পড়ে রয়েছেন তাঁরা। এই রাখির দিনে দিদি কিংবা বোনের অনুপস্থিতি অনুভব করছেন তাঁরা। সেই অনুপস্থিতি কিছুটা হলেও পূরণ করল কিশোরীরা।

এদিন উপস্থিত ছিলেন বিএসএফ জওয়ানদের ইন্সপেক্টর, কনস্টেবল এবং এলাকার জনপ্রতিনিধিরা। তাদের প্রত্যেককে আরতি ও পুজো করে রাখি পরিয়ে শেষে মিষ্টি মুখ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *