প্রিসাইডিং অফিসারের প্রাণ যাওয়ায় জলপাইগুড়ির জেলাশাসক দফতরে বিক্ষোভ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ জুলাই: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছিল জলপাইগুড়ি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। অভিযোগ, নিরাপত্তার দাবি তোলার পরেও নির্বাচন কমিশন নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর জেরে ভোট গ্রহণ প্রক্রিয়ায় গিয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রিসাইডিং অফিসার রেবতী মোহন বিশ্বাসের। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলাশাসক দফতরে বিক্ষোভ দেখালেন সমিতির শিক্ষক নেতারা।

এদিনের কর্মসূচি থেকে মণিপুরের দুই মহিলাকে নগ্ন করে ধর্ষণ করার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। অন্যদিকে মৃত ভোটকর্মী রেবতী মোহন বিশ্বাসের পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবি তোলা হয়েছে।

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝাঁ বলেন, “রাজ্যের পাশাপাশি দেশজুড়ে চলছে চলছে সন্ত্রাস। মণিপুরের দুই মহিলাকের নগ্ন করে ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিকে ভোটকে কেন্দ্র করে রাজ্যে চলল ভোট লুট ও সন্ত্রাস। ভোটকর্মীদের নিরাপত্তা দেওয়া হয়নি। এর জেরে এক ভোট কর্মীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে আমাদের আন্দোলন।”

এদিনের কর্মসূচিতের উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিত রায় সহ অন্যান্যয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *