জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ এপ্রিল: গত ২২ এপ্রিল দাসপুরের নিশ্চিন্তপুর গ্রামে এক গৃহবধূর শ্লীলতাহানীর অভিযোগ ওঠে এক পাথর মিস্ত্রির বিরুদ্ধে। ওই দিন তিনি থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আজ সোমবার ওই নিগৃহীতা গৃহবধূর পাশে দাঁড়াতে কালিপদ সেনগুপ্তের নেতৃত্বে দাসপুর নাগরিক মঞ্চের সদস্যরা তার বাড়িতে যান। মঞ্চের পক্ষ থেকে আতঙ্কিত গৃহবধূকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানাগেছে।


