ইদের দিন মেদিনীপুরে ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা পথ চলতি মানুষের হাত তুলে দিল চকলেট ও মাস্ক

আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মে: সারা ভারতবাসী নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যখন লড়াই করছে তখন মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড়ো উৎসব ইদ পালিত হচ্ছে। এই পবিত্র ইদ উৎসবের দিনে মেদিনীপুর শহরের ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে পথ চলতি মানুষের হাত স‍্যনেটাইজ করে তুলে দেওয়া হয় চকলেট ও মাস্ক। এরপর মেদিনীপুরের কোতোয়ালি থানার আইসি পার্থ সারথি পালকে ফুলের তোড়া দিয়ে সংর্বধনা জানানো হয়।উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সেখ মহ আলী, সম্পাদক সেখ একবাল, কোষাধ্যক্ষ সাবিক হোসেন সহ সমস্ত সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *