গোপীবল্লভপুরে শারীরিক প্রতিবন্ধী কিশোরকে হুইল চেয়ার দিল আমারকার ভাষা আমারকার গর্ব ফেসবুক গ্রুপের সদস্যরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ নভেম্বর: শারিরীক প্রতিবন্ধী কিশোরের জন্য হুইল চেয়ার দিয়ে প্রতিবন্ধী কিশোরের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ গ্রুপের সদস্যরা। মঙ্গলবার ফেসবুক গ্রুপের সদস্যরা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সারিয়া ৪ নম্বর অঞ্চলের খাডরাপাড়া গ্রামের আকাশ খামরি নামে বছর ১২ -র এক প্রতিবন্ধী কিশোরের ব্যবহারের জন্য হুইল চেয়ার তুলে দেন তার পরিবারের হাতে।

এদিন ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বিশ্বজিৎ পাল সহ গ্রুপের গোপীবল্লভপুর এলাকার সদস্যরা খাড়রাপাড়া গ্রামে গিয়ে প্রতিবন্ধী কিশোরের বাড়িতে হুইল চেয়ারটি তুলে দেন। ফেসবুক গ্রুপের এই সাহায্য পেয়ে খুশি কিশোরের পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *