মেমারি পুরসভা গেল তৃণমূল কংগ্রেসের দখলে

আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২ মার্চ: মেমারি পুরসভা গেল তৃণমূল কংগ্রেসের দখলে। এখানকার মোট ওয়ার্ড ১৬ টি। এবার একনজরে দেখে নেওয়া ওয়ার্ড ও জয়ী প্রার্থীদের নাম।

১ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস পাঁজা জয়ী হন। ২ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ ইউসুফ জয়ী, ৩ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনসুরা বেগম জয়ী হন। ৪ নং ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মিঠু সরকার জয়ী হন। ৫ নং ওয়ার্ডে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণপদ বিশ্বাস।

৬ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ঘোষ জয়ী হন। ৭ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না দাস জয়ী। ৮ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোনালি বাগ জয়ী। ৯ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি ব্যানার্জি জয়ী। ১০ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্রিয় সামন্ত জয়ী হন।

১১ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিলকিস শেখ জয়ী হন। ১২ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন বিষয়ী জয়ী, ১৩ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পদ্মা ক্ষেত্রপাল জয়ী, ১৪ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী রণজিত বাগ জয়ী, ১৫ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাশ্মীরা বেগম জয়ী এবং ১৬ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল মুর্মু জয়ী হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *