ঝাড়গ্রামের সাঁকরাইলে অনুষ্ঠিত হল মেগা ক্রেডিট কার্ড ক্যাম্প

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ অক্টোবর: দুর্গাপুজার প্রাক্কালে নারী শক্তিকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ মেগা ক্রেডিট কার্ড ক্যাম্প। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কমিউনিটি হলে বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে, সাঁকরাইলের বিডিও রথীন বিশ্বাসের উদ্যোগে আজ এই মেগা ক্যাম্পের আয়োজন করা হয়। জেলা তো বটেই। রাজ্যেও একসাথে এত জনকে লোন দেওয়া আগে সম্ভবত কোথাও হয়নি।

নারী শক্তিকে স্বনির্ভর করার লক্ষ্যে বর্তমান সরকার একাধিক প্রকল্প রুপায়ন করেছে। পড়াশোনা থেকে শুরু করে অর্থ উপার্জন সব ক্ষেত্রেই নারীদের সামনের সারিতে তুলে এনেছেন বর্তমান সরকার। তাই নারিশক্তিও শুধু ঘরের কাজ করার জন্য নয়। স্ব-সহায়ক দল করে এখন বহু টাকা উপার্জন করে পরিবারকে আরও সমৃদ্ধ করে তুলছেন তারা। আজ মেগা ক্রেডিট ক্যাম্পে ১৩৫ টি দলের মহিলাদের হাতে লোন প্রাপ্তির চিঠি তুলে দেওয়া হয়। ২৫ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাক পর্যন্ত লোন পাবেন মহিলারা।

করোনা আবহের পর নতুন করে মহিলাদের স্বনির্ভর হওয়ার এই সুযোগ করে দেওয়ায় খুশি সকলে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডক্টর খগেন্দ্র নাথ মাহাত, সাঁকরাইলের বিডিও ভিডিও রথীন বিশ্বাস, কৃষি কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *