পশ্চিমবঙ্গ লাইট সাউন্ড এবং জেনারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: মঙ্গলবার পশ্চিমবঙ্গ সাউন্ড লাইট অ্যান্ড জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্ৰাম জেলার পক্ষ থেকে রাজ্যের সমস্ত জেলার ব্যাবসায়ীদের নিয়ে  মঙ্গলবার মেদিনীপুর শহরের কেরানিতলার একটি লজে সাংগঠনিক সভা হয়। সভায় সমস্ত জেলার সাউন্ড লাইট এবং জেনারেটর ওনারদের সঙ্গে আলোচনার মাধ্যমে অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি গঠন ও রেজিস্ট্রেশনের পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি পরিমল ঘোষ, সম্পাদক শুভাশিস অধিকারী, জেলা সভাপতি আশীস দাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *