২১ জুলাইয়ের শহিদ সভাকে সফল করতে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক কমিটির সভা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: শনিবার মেদিনীপুরের বিদ্যাসাগর হলে ২১ জুলাইয়ের শহিদ সভাকে সফল করতে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক কমিটির একটি সভা হয়। সভায় সাংগঠনিক জেলা কমিটির তৈরী ব্যানার ও ফেস্টুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।  

মন্ত্রী মানস ভুঁইঞা জানান, ২১ জুলাই কর্মসূচি কোনও অনুষ্ঠান নয়, এ এক কঠিন প্রতিবাদ, একটি বৃহত্তর আন্দোলন। কেন্দ্র সরকারের কঠোর সমালোচনা করে মানস ভুঁইঞা বলেন, কি আক্রমন হচ্ছে অভিষেক ব্যানার্জি ও তার স্ত্রীর ওপর, তাঁর স্ত্রী দুই সন্তানের জননী। কেন্দ্র সরকার কিভাবে একের পর এক প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপ নিচ্ছে সকলে দেখছেন।

তথ্য তুলে ধরে তিনি জানান, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা ৯৭ হাজার কোটি টাকা। এর মধ্যে গত ৬ মাসে একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া ৭৬০০ কোটি টাকা। এরপরও মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নে  অবিচল। সমস্ত দপ্তরের মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তাঁদের দপ্তরের সব ম্যানুয়াল কাজ একশো দিনের শ্রমিকদের দিয়ে করানোর। 

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক অজিত মাইতি, দীনেন রায়, বিক্রম প্রধান, পরেশ মুর্মু, সূর্য অট্ট, রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী, জেলা  সভাপতি সুজয় হাজরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *