সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে মেদিনীপুর পথ অবরোধ ও বিক্ষোভ বিজেপির

আমাদের ভারত, ১০ অক্টোবর: সারা রাজ্যের সঙ্গে আজ পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়। আজ সোমবার বিকেলে মেদিনীপুর শহরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি। জেলা বিজেপি সভাপতি তাপস মিশ্রের নেতৃত্বে এদিনের এই বিক্ষোভ পথ অবরোধ কর্মসূচি করা হয়। আধ ঘন্টা অবরোধের পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে ধিক্কার মিছিল বের হয়ে জেলা কালেক্টর মোড়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন অরূপ দাস, দেবাশীষ দাস, তপন ভুঁইঞা, শংকর গুছাইত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পাশাপাশি খড়্গপুর শহরের খোলাবাজার এলাকায় এক‌ই ইস্যুতে ধিক্কার মিছিল সংগঠিত হয়। নেতৃত্বে ছিলেন বিজেপি কাউন্সিলর অভিষেক আগর‌ওয়াল, সৌরভ নাথ, দীপসোনা ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *