রাজ্যে ঘটা বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট:
রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি। বুধবার দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকে এই কথা বলেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিশ্র।

তিনি বলেন, ইডি সিবিআই থাকলেও রাজ্য পুলিশকে সক্রিয় হতে হবে, চোরেদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য। যদি পুলিশ সক্রিয় না থাকে তাহলে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সাংগঠনিক জেলা জুড়ে আইন অমান্য সহ বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি অরূপ দাস, তপন ভুঁইঞা সহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *