কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির প্রতিবাদে মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের মিছিল কেশিয়াড়িতে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২৬ আগস্ট: কেন্দ্রীয় সরকারের একাধিক নীতি, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, বিলকিস বানোর সাজাপ্রাপ্ত ধর্ষণকারীদের মুক্তির প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজে টাকা না দেওয়া এবং ইডি ও সিবিআইয়ের পক্ষপাতিত্বের বিরুদ্ধে পথে নামল তৃণমূল। শুক্রবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের উদ্যোগে মিছিল হয় কেশিয়াড়িতে। এদিনের এই মিছিল কেশিয়াড়ি হাসপাতালের কাছ থেকে শুরু হয়ে কেশিয়াড়ি বাসস্ট্যান্ডে এসে পৌছায়।মিছিল শেষে কেশিয়াড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা করা হয়।

এদিনের এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। এদিনের এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী মামনি মান্ডি, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, কেশিয়াড়ি ব্লকের তৃণমূল নেতৃত্ব ফটিকরঞ্জন পাহাড়ি সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *