পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ অক্টোবর: পুজোর আগে মেদিনীপুর পুরসভার ওয়ার্ডের বাসিদের হাতে নতুন জামা কাপড় তুলে দিতে উদ্যোগ নিলো পৌরসভার। মঙ্গলবার এক বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় মেদিনীপুরের বিদ্যাসাগর হলে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলাশাসক খুরশিদ আলী কাদরি, বিধায়ক জুন মালিয়া, পৌর প্রধান সৌমেন খান সহ বিশিষ্ট অতিথিরা।

এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিশিষ্ট অতিথিরা কয়েকশো বস্ত্র তুলে দেন মেদিনীপুর পৌরসভার দুঃস্থ মানুষদের হাতে। এরই সঙ্গে পুজোর জন্য তাদের শুভেচ্ছা বার্তাও দেন তারা। তবে এদিন বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার
মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে বলেন, বাঙালি এবং বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, যার জন্য সারা বছর ধরে আনরা অপেক্ষা করে থাকি। যদিও এই পুজোর সময় সবাই ছুটি পেলেও পুলিশরা ছুটি পায় না। আপনারা নির্ভয়ে যাতে পজোর সময় ঠাকুর দেখতে পারেন তার জন্য আমরা রাস্তায় থাকবো আপনাদের পাহারা দিতে। এর পাশাপাশি এদিন তিনি বলেন, কোথাও মদ খেয়ে গাড়ি চালাবেন না এবং কেউ মহিলাদের ইভটিজিং বা কোন রকম টোন টিটকারি করবেন না। তবে হ্যাঁ রূপের প্রশংসা করা যেতে পারে।


