পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: বাংলার বাড়ি প্রকল্পে ২৪৯৬ টি বাড়ি তৈরির অনুমোদন পেল মেদিনীপুর পুরসভা। সোমবার পুরপ্রধান সৌমেন খান জানান, সারা রাজ্যের ১১৮ টি পুরসভার মধ্যে একমাত্র মেদিনীপুর পুরসভা ক্ষেত্রে এতবেশি বাড়ি তৈরির আবেদন মঞ্জুর করেছে রাজ্য সরকার। এর জন্য ১০ কোটি ১১ লক্ষ ১৫ হাজার টাকা রাজ্য সরকার পাঠিয়েছে পুরসভার অ্যাকাউন্টে।
বাড়ি তৈরি করতে খরচ হবে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। এর মধ্যে উওভোক্তাকে দিতে হবে ২৫ হাজার টাকা। পুর প্রধান জানান, জানুয়ারি মাস থেকে সরাসরি নাগরিকরা মোবাইলে তাঁদের অভিযোগ জানাতে পারবেন পুর প্রধানকে।

