কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, লাগাম ছাড়া পেট্রোল, ডিজেল এবং অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং কৃষি আইনের বিরুদ্ধে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সারা শহরজুড়ে হল “প্রতিবাদ মিছিল”৷ পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রবিবার মেদিনীপুর শহর তৃণমূলের পক্ষ থেকে শহরের এসআইসি মোড় গান্ধী মূর্তির পাদদেশে একটি সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পান্ডব, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, গোপাল সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের সমস্ত স্তরের সভাপতি ও বুথ নেতত্বগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *