কন্যাশ্রী দিবসে জেলা স্তরে কন্যাশ্রী পুরস্কারে সম্মানিত মেদিনীপুর সিটি কলেজ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ আগস্ট:
মেদিনীপুর সিটি কলেজ এবার জেলার কন্যাশ্রী পুরস্কারে তৃতীয় স্থান অধিকার করল। পুরুষতান্ত্রিক সমাজে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে মেয়েরা আজ সামনের সারিতে। তাদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে ২০১৪ সাল থেকে কন্যাশ্রীর সম্মান চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী”।

সারা বছর ধরে জেলাজুড়ে চলা বাল্যবিবাহ রোধ, নারী সুরক্ষা, কন্যাশ্রী সংক্রান্ত সচেতনতার প্রসারে এগিয়ে থাকা বিদ্যালয়- মহাবিদ্যালয়গুলিকে প্রতিবছরই কন্যাশ্রী দিবসে সম্মানিত করে থাকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ২০২১ শিক্ষাবর্ষে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠান হিসাবে নজর কেড়েছে এই মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়ের কর্ণধার অধ্যাপক প্রদীপ ঘোষের কথায়, এই পুরস্কার প্রাপ্তির ধারাবাহিক স্বীকৃতি ধরে রাখার চেষ্টা করব। এই সম্মান আগামী দিনে আমাদের বহ্নিশিখাদের আরো উৎসাহিত করবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *