গড়বেতায় চার শিশুর উপর মধ্যযুগীয় বর্বরতা

জে মাহাতো, মেদিনীপুর, ২৮ জানুয়ারি: গাড়ির যন্ত্রাংশ চুরি করার অভিযোগ তুলে শুক্রবার সকালে গড়বেতার থানার জবা গ্রামে চার জন শিশুকে দড়ি ও বাঁশ দিয়ে বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে পেটানোর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। 

চুরি করার অভিযোগে শিশুগুলিকে ধরে এনে শিক্ষা দেওয়ার নামে জবা গ্রামের বাসিন্দা রবিয়াল খান ছোট ছোট বাঁশের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মাটিতে ফেলে নির্মমভাবে লাঠি দিয়ে পেটাতে থাকেl শিশুগুলি মারের যন্ত্রণায় চিৎকার করতে থাকলে পরিবারের লোকজন কোনওরকমে সেখান থেকে তাদের ছাড়িয়ে আনেনl এই পাশবিক অত্যাচারের ছবি  সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহত শিশুগুলিকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছেl অত্যাচারিত শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিয়াল খানকে গড়বেতা থানার পুলিশ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা রুজু  করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *