করোনা অতিমারিতে দুঃস্থদের পাশে এবার কল্যাণীর মোহনপুরের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ মে:
করোনা অতিমারির দ্বিতীয় ঢেউতেও এবার‌ দুঃস্থদের পাশে এসে দাঁড়িয়েছে নদীয়ার কল্যাণীর মোহনপুরের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেমন দাঁড়িয়েছিল প্রথমবার। আজ থেকে করোনা রোগী ও তাঁদের পরিবার এবং অতিমারি জনিত কারণে কর্মহীনদের জন্য কমিউনিটি কিচেন পরিষেবা চালু হয়েছে। প্রতিদিন সাড়ে তিনশ ব্যক্তির জন্য রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। একমাস ধরে এই অভিযান চলবে।

ওই বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার অনুপ মুখোপাধ্যায় জানান, প্রতিদিন রান্না করা খাবার তাঁরা কল্যাণী মহাকুমা শাসকের দপ্তরের মাধ্যমে কল্যাণী কোভিড হাসপাতাল সহ বিভিন্ন স্থানে পৌঁছে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *