মতুয়ারা আর কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করবে না, জানালেন অল-ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ ডিসেম্বর: অল ইণ্ডিয়া মতুয়া মহাসংঘ আর কোনও নিদিষ্ট দলকে সমর্থন করবে না। এমনই এক ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। রবিবার সাংবাদিকদের মুখমুখি হয়ে অল-ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র নাথ গাইন বলেন, এটা আমার ব্যক্তিগত মত। আগামী সোমবার অলইণ্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে প্রেসমিট করে কারণগুলি তুলে ধরা হবে।

ইতিমধ্যেই জেলা সভাপতি ঘোষণার পর মতুয়া সংঘের পাঁচ বিধায়ক রাজ্যের এমএলএ গ্রুপ ছেড়েছেন। এর ফলে বিজেপির রাজ্য নেতারা চাপের মুখে। এই ঘটনার পর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনার সৃষ্টি হয়েছে। এদিন অল-ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র নাথ গাইন তাঁর ফেসবুকে দুটি পোষ্ট করেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আর নির্দিষ্ট কোনও রাজনৈতিক পার্টিকে সমর্থন করবে না।” দ্বিতীয় পোস্টটি হল, “মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য, মতুয়ারাও বঞ্চিত করার ক্ষমতা রাখে”।

এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্র নাথ গাইন বলেন, পোস্টটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তিনি আরও বলেন, আমরা মোট ১১ দফা দাবি নিয়ে বিজেপিকে সমর্থন করেছিলাম কিন্তু এখনও পর্যন্ত তার একটাও পূরণ হয়নি। সবক্ষেত্রে মতুয়ারা বঞ্চিত হচ্ছে। সাংগঠনিক ক্ষেত্রেও তাদের যোগ্য নেতৃত্বকে সম্মান দেওয়া হয়নি। সোমবার আমাদের মতামত তুলে ধরবো।

যদিও এব্যাপারে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, এবিষয়ে এখনই কিছু বলবেন না। অন্যদিকে বনগাঁর বিধায়ক অশোক কির্তনীয়াও কোনও মন্তব্য করতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *